Breaking

Friday, December 7, 2018

স্বেচ্ছায় কারাবরণ করে যে সব জাপানিরা


মানুষ স্বাধীন থাকতে চায়। পৃথিবীতে মুক্ত বিচরণে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করে। এটা মানুষের জন্মগত চাওয়া পাওয়া । আশ্চার্যের বিষয় হলো - এই মানুষেরই একটা শ্রেণি মুক্তভাবে জীবনধারণ করতে চায় না। তারা স্বেচ্ছায় নিজের জন্য বন্দী জীবন বেছে নেয়। স্বাধীন জীবনের চেয়ে বন্দী জীবনকে তারা তাদের জন্য শ্রেয় মনে করে। কারা সেই জাতি? প্রশ্নটা তাহলে করেই ফেলুন। হুম, উত্তর শোনে আরও বেশি আশ্চার্যান্বিত হোন। সেই জাতি আর কেউ নয়। জাপানের প্রবীণ সমাজ। বৃদ্ধ বয়সে উপনীত হলে তারা আর বাইরে থাকতে চায় না। স্বাধীন জীবনের চেয়ে কারাজীবন তাদের জন্য মুক্তির শ্রেষ্ঠ উপায় হয়। এখানে মোটেও বৃদ্ধাশ্রমের কথা বলছি না। সত্যিকারের কারাজীবনের কথাই বলছি।

কথা হলো - এটা কীভাবে সম্ভব ! পৃথিবীর সেরা ধনী দেশগুলোর মধ্যে অন্যতম যে দেশ ; সেই দেশের নাগরিক হয়ে কেন তারা কারাজীবন বরণ করেন? কারণ আর অন্য কিছু নয়। শিল্পোন্নত প্রতিযোগিতা প্রবণ দেশ বলে কথা। প্রতিযোগিতা দিয়ে সমাজে টিকে থাকতে হয়। বৃদ্ধ বয়সে মানুষ আর ঐ রকম প্রতিযোগিতার উপযুক্ত থাকে না। ফলে জীবনযুদ্ধে তারা হেরে যায়। স্বাভাবিক জীবন কষ্টের হয়ে দাঁড়ায়। নানান বিড়ম্বনা পোহাতে হয়। বিশেষ করে নারীদের। ফলে মুক্তির একমাত্র উপায় - ছোটখাটো কোন অপরাধ করে জেলখানায় চলে যাওয়া। বৃদ্ধাশ্রমে থাকতে হলেও তো টাকা দরকার। সেই ব্যবস্থাও তাদের নেই। তাছাড়া সন্তানদের সেবা পাওয়ার কল্পনা করা সেই দেশে মহাঅপরাধ। ফলে স্বেচ্ছায় চুরি বা ছোটখাটো হাঙ্গমা করে কারাগারে চলে যায়। ওখানে ফ্রি খাবার, ফ্রি চিকিৎসা এবং থাকার জন্য একটু জায়গা জুটে।

জাপানে দিনদিন এই সমস্যা প্রকট হচ্ছে। উন্নত দেশ বলে যার প্রতি আমরা আকর্ষণবোধ করি। হ্যাঁ, সেই জাপানের সত্য একটি চিত্র এটি। এবার একটু ভাবুন : আমরা কত সুখে আছি। আমরা তাদের মত উন্নত হতে না পারলেও নৈতিকতায় কত ভালো আছি। বৃদ্ধ বয়সে আমাদের এতো টেনশন করতে হয় না। জেলখানায় গিয়ে আশ্রয় নিতে হয় না। অবশ্য আজকাল বৃদ্ধাশ্রম নামক আরেকটা জেলখানার অস্তিত্ব প্রকাশ পেতে যাচ্ছে। এসব কেন হচ্ছে? কারণ একটাই। আমরা আমাদের সন্তানদের ইসলামী শিক্ষা পূর্ণরূপে শিক্ষা দিচ্ছি না। ইসলামটা তাদেরকে ভালো মত শিক্ষা দেই, ইসলামি রীতিনীতিতে অভ্যস্ত করে তুলি ; ইনশাআল্লাহ আমাদের ভাগ্যে জাপানের পরিণতির আবির্ভাব ঘটবে না।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Adbox